Skyroot Vikram 1 | মহাকাশে মহা ‘বিক্রম’। মহাকাশ বিজ্ঞানে নয়া ইতিহাসের টার্গেট। আজ স্কাইরুটের বিক্রম ১-এর উৎক্ষেপণ। ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট বিক্রম ১। শ্রীহরিকোটা থেকে সকাল সাড়ে এগারোটায় উৎক্ষেপণ। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পরীক্ষামূলক উড়ান। মহাকাশপ্রযুক্তির স্টার্টআপ স্কাইরুট এয়ারোস্পেস। স্কাইরুট এয়ারোস্পেসে উদ্যোগে তৈরি বিক্রম ১। দেশীয় নকশা ও প্রযুক্তিতে তৈরি বিক্রম ১। বিক্রম সারাভাইয়ের সম্মানে নামকরণ। পেলোডে থাকছে প্রধানমন্ত্রীর হাতে লেখা পোস্টকার্ড। বন্দে মাতরম লেখা পোস্টকার্ড নিয়েই উড়বে বিক্রম ১। প্রথমে ৪৫০ কিলোমিটার উচ্চতায় পৃথিবার নিম্ন কক্ষপথে প্রবেশ। ৬০ ডিগ্রিতে সর্বোচ্চ ৩৫০ কেজির পেলোড স্থাপন। পেলোডে থাকছে ৩ কিংবদন্তি মহাকাশ বিজ্ঞানীর মূর্তি। সোনা-হিরেতে স্মরণ রমন-সারাভাই-কালামকে। পেলোডের কসমিক ব্লুম-এ সোনা-হিরের ৩ মূর্তি। সোনালি অধ্যায়ের অপেক্ষায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। মহাকাশ বিজ্ঞানে নয়া মাইলফলকের অপেক্ষায় ISRO। মিশন আগমন সফল হলে মহাকাশ বিজ্ঞানে বেসরকারি খাতে নাম। মহাকাশ বাণিজ্যে বেসরকারি খাতে ঢুকবে ভারতের নাম। উৎক্ষেপণের আগেই শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর। Skyroot Vikram-1: India Awaits Launch of First Privately Built Orbital Rocket.