Rare Insect Found in Bankura: শাল পাতার ছদ্মবেশে লুকিয়ে থাকা বিরল ‘মুকুট ফড়িং’-এর সন্ধান মিলল বাঁকুড়ার সোনামুখীতে। বৈজ্ঞানিক নাম Teratodes monticollis হওয়া এই হুডেড গ্রাশহুপারটি পশ্চিমবঙ্গে অত্যন্ত দুর্লভ। জঙ্গলমহলের ঘন শাল বনে বহুবছর পর এই পতঙ্গের উপস্থিতি বন দফতর ও গবেষকদের মধ্যে নতুন উৎসাহ জুগিয়েছে।