“আমার ভাই, বোন এবং ছাত্রছাত্রীদের জন্য ২৬ দিন উপবাস করার পর, যখন আমার শরীর থেকে ১১ কিলোগ্রাম ওজন কমেছে, পেশি ক্ষয় হয়েছে, আমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ এবং মস্তিষ্ক প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, লাদাখের হাড় কাঁপানো শীত থেকে পালিয়ে দিল্লির প্রখর গরমে টানা উপবাস করার পর, আমার উপবাস কতটা পবিত্র ছিল, কেন আমি তা ভাঙলাম, কার হাতে ভাঙলাম আর কার হাতে ভাঙলাম না—এইসব প্রমাণ করার জন্য কি আমাকে কারও কাছ থেকে চরিত্র সার্টিফিকেট নিতে হবে? এখন আমি অল্প অল্প করে জল খাচ্ছি। আর তার মধ্যেই অনবরত ফোন আসছে যে আমি নাকি অনশন ভাঙার জন্য চুক্তি করেছি।”
