Last Updated:
নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে দিল্লি এবং দেশের বিভিন্ন শহর ব্যাপক বিক্ষোভের পর আজই শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান৷
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর নতুন শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব প্রহ্লাদ যোশীকে দিল কেন্দ্রীয় সরকার৷ প্রহ্লাদ যোশী বর্তমানে ক্রেতা সুরক্ষা ও খাদ্য এবং গণবণ্টন মন্ত্রকের দায়িত্ব রয়েছেন৷
ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান দায়িত্বের সঙ্গেই শিক্ষামন্ত্রকেরও দায়িত্ব সামলাবেন প্রহ্লাদ যোশী৷
এ দিন দুপুরেই শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান৷ নিট প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনকারীদের মূল দাবিই ছিল শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা৷ ধর্মেন্দ্র প্রধানের পর টালমাটাল পরিস্থিতিতে শিক্ষা দফতরের হাল কে ধরবেন, তা নিয়েই চর্চা চলছিল৷ শেষ প্রহ্লাদ যোশীকে আপাতত সেই দায়িত্ব দিল নরেন্দ্র মোদি সরকার৷
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর ছাত্র আন্দোলনকে অনেকটাই স্তিমিত করতে সফল হয়েছে কেন্দ্র৷ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পাশাপাশি আন্দোলনকারীদের বাকি দুটি দাবিও মেনে নিয়েছে কেন্দ্র৷ এ দিন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় বৈঠকে কেন্দ্রের পক্ষ থেকে আত্মঘাতী নিট পরীক্ষার্থীদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও মামলা না করার আশ্বাস দেওয়া হয়৷ এর পরই যন্তর মন্তর থেকে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি৷
বিস্তারিত আসছে…
Kolkata,West Bengal
