*মন্দির সূত্রে জানা গিয়েছে, আজ দেবদেবীদের মোট ২০৮ কেজি সোনা এবং প্রায় ৩০ ধরনের স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো হবে। বিভিন্ন ধরনের সোনার মুকুট, হাতের অলঙ্কার, গলার হার, চক্র, গদা-সহ একাধিক ঐতিহ্যবাহী গহনা পরিয়ে দেবতাদের বিশেষ রূপে সাজানো হবে। এই অপরূপ দৃশ্য দেখতে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বহু ভক্ত পুরীতে পৌঁছেছেন।
