মার্কিন কর্মকর্তাদের দাবি, অবশিষ্ট সেন্ট্রিফিউজগুলো শক্তিশালী নিরাপত্তাবেষ্টিত ভূগর্ভস্থ ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে। এতে ইরান ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধরে রাখতে পারে। দ্য নিউইয়র্ক টাইমস আরও জানায়, বাইডেন প্রশাসনের শেষ দিকে মার্কিন কর্মকর্তারা ধারণা করেছিলেন, ইরান একটি সাধারণ ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা যাচাই করছিল। তবে পরে দেখা যায়, মোজতবা খামেনেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য তাপ-পরমাণু (থার্মোনিউক্লিয়ার) ওয়ারহেড উন্নয়নের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
