Last Updated:
এলপিজি গ্রাহকদের জন্য বড় উদ্যোগ নিল ইন্ডিয়ানঅয়েল। নতুন ইন্ডেন এক্সট্রালাইট নাউ পরিষেবায় মিলবে হালকা, মরচেবিহীন স্বচ্ছ কম্পোজিট সিলিন্ডার, বুকিংয়ের মাত্র ৪ ঘণ্টার মধ্যে এক্সপ্রেস ডেলিভারি, পছন্দসই সময়ে সরবরাহ এবং ন্যূনতম নথিপত্রের সুবিধা। প্রাথমিকভাবে চারটি শহরে শুরু হওয়া এই পরিষেবা ধাপে ধাপে দেশের বিভিন্ন শহরে সম্প্রসারিত হবে।
আধুনিক পরিবারের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণের লক্ষ্যে ইন্ডিয়ানঅয়েল চালু করল ইন্ডেন এক্সট্রালাইট নাউ। হালকা ওজনের, মরচেবিহীন কম্পোজিট সিলিন্ডার গ্রাহকদের আরও সুবিধা, নিরাপত্তা ও স্বচ্ছতা প্রদান করবে। এই সিলিন্ডারের স্বচ্ছ বহিরাবরণ থাকায় সহজেই এলপিজি-র পরিমাণ পর্যবেক্ষণ করা যায়। পাশাপাশি রয়েছে বুকিংয়ের চার ঘণ্টার মধ্যে এক্সপ্রেস ডেলিভারি, পছন্দসই সময়ে ডেলিভারি এবং ন্যূনতম নথিপত্রের সুবিধা।
এই অনুষ্ঠানে ইন্ডিয়ানঅয়েলের চেয়ারম্যান ৫ কেজি ছোট সিলিন্ডারের জন্যও এক্সপ্রেস হোম ডেলিভারি পরিষেবা চালু করেন। এখন থেকে এই সিলিন্ডার বুকিংয়ের চার ঘণ্টার মধ্যেই গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। শহুরে পরিবার, পেশাদার এবং ছোট পরিবারগুলির প্রয়োজন অনুযায়ী নমনীয় ও সুবিধাজনক এলপিজি সমাধান প্রদানে ইন্ডিয়ানঅয়েলের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করবে এই উদ্যোগ।
এই পরিষেবা প্রাথমিকভাবে পুণে, গুরুগ্রাম, ইন্দোর এবং কোয়েম্বাটোরে উপলব্ধ হবে, এরপর ২০২৬ সালের আগস্ট মাসের মাঝামাঝির মধ্যে আরও ২৫টি শহরে এবং অক্টোবর মাসের শেষের মধ্যে দেশের প্রধান শহরগুলিতে সম্প্রসারিত হবে।
গ্রাহকরা ইন্ডিয়ানঅয়েল ONE অ্যাপ এবং ইন্ডিয়ানঅয়েল কাস্টমার ওয়েবসাইট (https://cx.indianoil.in)-এর মাধ্যমে নতুন সংযোগের জন্য আবেদন এবং রিফিল বুকিং করতে পারবেন; শীঘ্রই হোয়াটসঅ্যাপ (৭৫৮৮৮৮৮৮২৪)-এর মাধ্যমেও বুকিং সুবিধা চালু করা হবে। এই নতুন পরিষেবাটি ইন্ডিয়ানঅয়েলের বিস্তৃত ইন্ডেন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক এবং নির্বাচিত ইন্ডিয়ানঅয়েল রিটেল আউটলেটের মাধ্যমে উপলব্ধ থাকবে, যা ব্যাপক প্রাপ্যতা ও অতুলনীয় সুবিধা নিশ্চিত করবে।
ইন্ডেন এক্সট্রালাইট নাউ এবং ছোট-র এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে ইন্ডিয়ানঅয়েল সমস্ত গ্রাহকদের সময় বাঁচবে অবং অবন সুদৃঢ় ডেলিভারি পেতে পারবেন. ভারতের বৃহত্তম সমন্বিত জ্বালানি সংস্থা হিসেবে, ইন্ডিয়ানঅয়েল বিশ্বমানের জ্বালানি সমাধান প্রদানের জন্য নতুনত্ব, ডিজিটাল প্রযুক্তি এবং গ্রাহক-কেন্দ্রিক উদ্যোগের ব্যবহার অব্যাহত রেখেছে। ইন্ডেন এক্সট্রালাইট নাউ-এর সূচনা কর্পোরেশনের স্মার্ট, নিরাপদ ও অধিকতর সুবিধাজনক জ্বালানি সমাধান গড়ে তোলার যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা জীবনকে সমৃদ্ধ করা এবং দেশের অগ্রগতিকে শক্তিশালী করার প্রতিশ্রুতিকে পুনরায় প্রতিষ্ঠিত করে।
Kolkata,West Bengal
