Last Updated:
Parliament Monsoon Session 2026: NEET প্রশ্নপত্র ফাঁস বিতর্কের আবহে লোকসভায় পেশ হল Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026। বিরোধীদের তুমুল বিক্ষোভে লোকসভা ও রাজ্যসভা দুপুর ২টো পর্যন্ত মুলতবি। জেনে নিন নতুন অ্যান্টি-পেপার লিক বিলের গুরুত্বপূর্ণ দিকগুলি।
নয়াদিল্লি: সংসদের বর্ষাকালীন অধিবেশনে সোমবার লোকসভায় Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026 পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। বিরোধী সাংসদদের বিক্ষোভ ও স্লোগানবাজির মধ্যেই বিলটি উপস্থাপন করা হয়। প্রশ্নপত্র ফাঁস রোধে বিদ্যমান আইনে আরও কড়াকড়ি আনতেই এই সংশোধনী বিল আনা হয়েছে বলে জানানো হয়েছে। বিরোধীদের বিভিন্ন ইস্যুতে প্রতিবাদের জেরে বিল পেশের সময় লোকসভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে, অধিবেশনের শুরুতেই তুমুল হট্টগোলের কারণে লোকসভা ও রাজ্যসভা—দুটি কক্ষের কার্যক্রমই দুপুর ২টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। বর্ষাকালীন অধিবেশনের প্রথম সপ্তাহ প্রায় পুরোপুরি NEET প্রশ্নপত্র ফাঁস-সহ একাধিক ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে অচল হয়ে পড়েছিল। সোমবার সেই অধিবেশন পুনরায় শুরু হলেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। বিরোধী সাংসদরা অভিযোগ করেন, NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর বলপ্রয়োগ করা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করেই লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই তীব্র হট্টগোল শুরু হয়। বিরোধীদের স্লোগান ও প্রতিবাদের মুখে স্বাভাবিকভাবে অধিবেশন চালানো সম্ভব না হওয়ায় স্পিকার ও চেয়ারম্যান উভয় কক্ষের কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।
NEET প্রশ্নফাঁস বিতর্ক এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে কেন্দ্র করে টানা অচলাবস্থায় কার্যত ভেস্তে গিয়েছিল সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম সপ্তাহ। সেই পরিস্থিতির পর সোমবার ফের বসে সংসদের বাদল অধিবেশন। সরকারের আইন প্রণয়নের এজেন্ডায় এবার সর্বোচ্চ গুরুত্ব পেয়েছিল Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026 বা পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স) সংশোধনী বিল, ২০২৬। লোকসভায় সোমবারই বিলটি উত্থাপন এবং পাস করানোর পরিকল্পনা ছিল সরকারের। সাংসদদের মধ্যে বিতরণ করা প্রস্তাবিত বিল অনুযায়ী, সরকারি পরীক্ষায় প্রশ্নফাঁস বা অন্য কোনও অসাধু উপায়ে জড়িত প্রমাণিত হলে অভিযুক্তদের ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা জরিমানার মুখে পড়তে হবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
