বলিউডের মেনস্ট্রিম, অর্থাৎ বাণিজ্যিক ছবি থেকে দূরে থেকে যে সব অভিনেতারা জনপ্রিয়তা অর্জন করেছেন তাঁদের মধ্যে কেকে মেনন অন্যতম৷ ‘হায়দার’ , ‘ব্ল্যাক ফ্রাইডে’ , ‘হাজারোঁ খোয়াইশেঁ অ্যায়সি’ ছবি এবং ‘স্পেশাল অপস’ সিরিজে অভিনয় করে তিনি সকলের মন জয় করেছেন৷ সম্প্রতি সময়, স্পেশাল অপস-এ আপসহীন গোয়েন্দা কর্মকর্তা হিম্মত সিং হিসেবে তাঁর ভূমিকাটি সকলের পছন্দের।
