Last Updated:
Illegal Dam Waterlogging: ফ্রেজারগঞ্জে অসাধু চক্রের তৈরি অবৈধ বাঁধ ও নেট কেটে জল নিকাশির পথ সুগম করলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর ও অমরাবতী গ্রামের প্রায় ১০০ বিঘা চাষের জমি জলে ডুবে iগিয়েছিল। ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়। তাই গ্রামবাসীরা সংঙ্ঘবদ্ধভাবে নিজেরাই কোদাল হাতে মাঠে নামেন। অভিযোগ নিকাশি নালা আটকে হচ্ছিল মাছ চাষ।
বকখালি, নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: ফ্রেজারগঞ্জে অবৈধ বাঁধ কেটে জল নিকাশী ব্যবস্থা সচল করছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন পর এই ছবি দেখা গিয়েছে। আগে কিছু হলে গ্রামবাসীরা এভাবেই নিজেরাই কোন কিছুর অপেক্ষা না করে নিজেরাই কাজে হাত লাগাতেন। টানা বৃষ্টিতে এমনিতেই জলমগ্ন এলাকা, আর তার মধ্যেই জল নিকাশির মূল রাস্তা আটকে রমরমিয়ে চলছিল মাছ চাষ।
লক্ষ্মীপুর গ্রামের কিছু অসাধু ব্যক্তির এই চরম স্বার্থপরতার জেরে জলের তলায় চলে যেতে বসেছিল ফ্রেজারগঞ্জের লক্ষ্মীপুর এবং অমরাবতী গ্রামের প্রায় ১০০ বিঘা চাষের জমি। অবশেষে নিজেদের ফসলের জমি বাঁচাতে সরাসরি ময়দানে নামলেন গ্রামবাসীরা। গ্রামের সকলে হাতে হাত মিলিয়ে অসাধু চক্রের তৈরি করা অবৈধ বাঁধ এবং জালের নেট কেটে নিকাশির রাস্তা খুলে দিলেন এলাকার ক্ষুব্ধ কৃষকরা। গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির জেরে লক্ষ্মীপুর এলাকার কৃষিজমিগুলি কার্যত জলমগ্ন হয়ে রয়েছে।
গ্রামবাসীদের দাবি, গ্রামেরই কিছু অসাধু ব্যক্তি নিজেদের ব্যক্তিগত স্বার্থে জল বেরোনোর মূল নিকাশি খালের ওপর অবৈধভাবে বাঁধ দিয়ে এবং নেট ঘিরে মাছ চাষ শুরু করেছিল। জল যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামের প্রায় ১০০ বিঘা ধানের জমি জলের তলায় ডুবে গিয়ে ফসল পচে যাওয়ার উপক্রম হয়। চাষের জমি বাঁচাতে নিজেরাই সংঘবদ্ধ হয়ে ওই অবৈধ বাঁধ কেটে দেন এবং নিকাশি খালে ঘিরে রাখা মাছ চাষের নেট পুরোপুরি তুলে ফেলে জল যাওয়ার রাস্তা করে দেন।
নিজেদের রুটিরুজি বাঁচাতে লক্ষ্মীপুর গ্রামের কৃষকদের এই কাজ বর্তমানে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উল্লেখ্য আগে এইভাবে বর্ষায় বাঁধ সারানো থেকে জল বের করার সব কাজে হাত লাগায় গ্রামবাসীরা। দীর্ঘদিন পর আবারও কারও মুখাপেক্ষী না হয়ে এই কাজ করেছেন তাঁরা। ইতিমধ্যেই জলজমার সমস্যার কথা শুনেছেন সাগরের বিধায়ক সুমন্ত মন্ডল। তিনিও বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।
South Twenty Four Parganas,West Bengal