Last Updated:
মন্থরা হিসেবে যাঁকে সকলের মনে রয়ে গেছে তিনি হলেন ললিতা পাওয়ার৷ রামানন্দ সাগরের তৈরি রামায়ণে তাঁর অভিনয়ের দাপটে চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছিল৷
মুম্বই: এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমার, পরিচালক নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’এর ট্রেলার ইতিমধ্যেই রিলিজ হয়েছে। প্রায় ৪০০০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত, প্রযোজক নমিত মালহোত্রার ‘রামায়ণ পার্ট ১’-এর ট্রেলারটি আজ সকালে ব্রহ্মমুহূর্তে মুক্তি পেতেই ফ্যানেরা তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছে। রামের ভূমিকায় রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশ, সীতার চরিত্রে সাই পল্লবী৷ এছাড়াও রয়েছেন অনেক অনকে তারকারা৷
এর মাধ্যমে রামায়ণের কলাকুশলী এবং চরিত্র সম্পর্কে অনেক তথ্য প্রকাশ পেয়েছে। এই পৌরাণিক চলচ্চিত্রে মন্থরার গুরুত্বপূর্ণ চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করবেন, সেটাও জানা গেছে। ট্রেলারে এক ঝলক দেখা গিয়েছে তাঁর৷ চলুন জেনে নেওয়া যাক সেই অভিনেত্রীকে৷
দীর্ঘদিন ধরেই মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে সিনেমা ও টিভি সিরিয়াল নির্মিত হয়ে আসছে। ১৯৮০-এর দশকে বর্ষীয়ান অভিনেত্রী ললিতা পাওয়ার রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ তাঁর অনবদ্য অভিনয়ের মাধ্যমে মন্থরা চরিত্রটিকে অমর করে গেছেন। পর্দার বাইরে তাঁকেই মন্থরা বলে জানা গিয়েছে৷ নতুন রামায়ণে এই চরিত্রটি অভিনয় করবেন অভিনেত্রী শীবা চড্ডা৷ রামায়ণের ট্রেলারে শীবা-কে মন্থরার ভূমিকায় দেখা গিয়েছে।

মন্থরার চরিত্রে শিবা চড্ডা
১৯৯৮ সালে শাহরুখ খানের কাল্ট সিনেমা ‘দিল সে…’ দিয়ে বলিউডে পা রাখেন শীবা চাড্ডা৷ তিনি হিন্দি সিনেমার প্রবীণ অভিনেত্রীদের মধ্য অন্যতম।

আগের রামায়ণে মন্থরার চরিত্রে অভিনয় করেছিলেন ললিতা
তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে নেতিবাচক ও ইতিবাচক উভয় ধরনের চরিত্রে অভিনয় করতে জানেন। বিগত ২৮ বছর ধরে তিনি এই কাজটি অনবদ্যভাবে করে আসছেন। রামায়ণে মন্থরার চরিত্রে তিনি কেমন অভিনয় করেন, তা দেখতে দর্শকরা উৎসুক।

অভিনেত্রী শীবা চাড্ডা
শীবা চড্ডা ‘হাম দিল দে চুকে সানাম’ এবং ‘গলি বয়’ সহ ৫০টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও তিনি ‘মির্জাপুর’ এবং ‘বাকতি’-র মতো জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। এই দিওয়ালিতে মুক্তি পেতে চলা ‘রামায়ণ’ তাঁর ক্যারিয়ারে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হতে পারে।
Kolkata,West Bengal
Jul 30, 2026 12:36 PM IST
