সোনার দাম নিয়ে টানাপোড়েন অব্যাহত। একদিন বাড়ছে তো পরের দিনই কিছুটা কমছে। তবে সাম্প্রতিক দর দেখে অনেকেরই প্রশ্ন, এখনই কি সোনা কেনার সেরা সময়, নাকি আরও অপেক্ষা করা উচিত? বিশেষ করে যাঁরা বিয়ে বা উৎসবের মরশুমের জন্য গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের কাছে এই মুহূর্তের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা, ডলারের শক্তি, মার্কিন ফেডের সুদের হার সংক্রান্ত জল্পনা এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রভাব সরাসরি পড়ছে দেশের সোনার বাজারেও। ফলে প্রতিদিনই বদলে যাচ্ছে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম।
