Last Updated:
PM Modi Video: ‘হ্যালো বন্ধুরা’ সম্বোধন করে ফের একবার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী বললেন মধ্যরাতের বার্তায়?
নয়াদিল্লি: যন্তরমন্তরের ঘটনা প্রসঙ্গে ফের সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার রাত ১১টা নাগাদ প্রধানমন্ত্রীর সমাজমাধ্যম থেকে ভিডিওটি আপলোড করা হয়। আগের বারের মতো এ বারেও তাঁর বার্তা ছিল যুবসমাজের উদ্দেশে। দিল্লির যন্তর মন্তর থেকে তাঁকে কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে দাবি করেন মোদি। সেইসঙ্গে দেন ক্ষমার বার্তা ও নৈতিকতার পাঠ। বললেন, ‘‘ভুল থেকে শিখুন। এগিয়ে চলুন।’’ “অপব্যবহার’ কখনও কোনও কিছুর সমাধান করে না। আসুন পথভ্রষ্টদের পথ দেখাই। আসুন একসঙ্গে কাজ করি। আসুন ভারতের জন্য কাজ করি।” সোশ্যাল মিডিয়ায় ফের মোদির ভিডিও। কী বললে দেশের প্রধানমন্ত্রী?
‘হ্যালো বন্ধুরা’ সম্বোধন করে ফের একবার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, আমার আজ তো ইচ্ছে করছে শুধু আপনাদের সঙ্গেই কথা বলি। যন্তরমন্তরে যা কিছু হয়েছে, দেশ ও দুনিয়া দেখেছে। কিছু দুষ্টু বাচ্চা যথেচ্ছ কটূক্তি করেছে। কোনও সভ্য সমাজে শোভা দেয় না এমন সব শব্দ ব্যবহার করেছে। আমাকে তো কটূক্তি করেছে, আমার স্বর্গীয় মাকেও কটূক্তি করতে ছাড়েনি।”
মোদি তাঁর বার্তায় যোগ করেন, “কিন্তু আমি আজ বলতে চাই, অল্প বয়সে ভুল হয়ে থাকে, তবে এই এই বয়সেই ভুল সংশোধনের অবকাশও থাকে। আর এটাই তো ছেলেমানুষি। তাই এই মুহূর্তে সমাজে ছড়িয়ে থাকা ক্ষোভ আমি খুব ভাল ভাবেই বুঝতে পারছি। ভাবাবেগে এক সাংস্কৃতিক আঘাত, কালচারাল ‘শক’। আমাদের ঘরের মেয়েরা কী ভাবে এমন ভাষায় কথা বলতে পারে। আসলে এরা দিশাহীন। তাই তাঁদের পথ দেখানো আমাদের কাজ। তাঁদের জেলে পাঠানো, শাস্তি দেওয়া, নির্যাতন করা আমাদের পরিস্থিতি আরও জটিল করে তুলবে। তাই আমি এঁদের ক্ষমা করতে চাই।”
একইসঙ্গে সমাজের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা ছিল একইভাবে ক্ষমার পথে হাঁটার। শুক্রবার মোদি এই ভিডিওতে বলেন, ‘‘দাঁতের নীচে কখনও কখনও জিভ চলে আসে। রক্তও পড়ে কিন্তু আমরা তার জন্য নিশ্চই দাঁত ভেঙে ফেলি না। কারণ দাঁত ও জিভ-দুটোই আমাদের।’’ তার পরেই বলেন, ‘‘এই বাচ্চারাও তো আমাদেরই।’’ অন্যদিকে যুবসমাজের প্রতি মোদির আহ্বান, ‘‘আসুন। দেশের জন্য সবাই এক সঙ্গে এগোই। কিছু নতুন শিখি।দেশ এগোচ্ছে, এগোবে, আমার স্বপ্ন আপনাদেরও অগ্রগতি ।’’ আরও বলেন, ‘‘আমি আপনাদের জন্যই জিতেছি। আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাবি। আমরা এক সঙ্গে এগোই।’’
Kolkata,West Bengal
Jul 31, 2026 11:52 PM IST
