Tata Trust News Update : ৭২ ঘণ্টাও কাটল না, টাটা সন্সের দায়িত্বভার ঘিরে তৈরি হল নতুন সমস্যা। কদিন আগেই টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরণকে (Chandrasekaran Reappointment) পুনরায় নিয়োগ করেছিল বোর্ড। আগামী ৫ বছরের জন্য এই নিয়োগের প্রস্তাব পাশ করেছিল টাটা সন্স কর্তৃপক্ষ। এবার সেই সিদ্ধান্তকে অবৈধ বা বেআইনি ঘোষণা করল টাটা ট্রাস্ট।
কী কারণে সমস্যা
গত ১৭ সেপ্টেম্বর টাটা সন্সের বোর্ডের সভায় এন চন্দ্রশেখরণকে ফের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়। পাঁচ বছরের জন্য এই পদে দায়িত্ব দেওয়া হয় তাঁকে। এই অনুমোদনের বিরুদ্ধে সরব হয়েছে টাটা ট্রাস্ট। কর্তৃপক্ষের তরফ বলা হয়েছে, বোর্ডের সভায় গৃহীত ৪:১ ভোটের কোনও আইনি বৈধতা নেই। কারণ, কোম্পানির নিয়ম অনুসারে, চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে ট্রাস্টের মনোনীত পরিচালকদের সম্মতির প্রয়োজন হয়। এই বোর্ডের মিটিংয়ে যা নেওয়া হয়নি।