সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঐতিহাসিক মংপু সিনকোনা বাগানকে নতুনভাবে গড়ে তোলার ইঙ্গিত দিল রাজ্য সরকার। সোমবার সরকারি সফরে সিনকোনা বাগান পরিদর্শন করে শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, এই অঞ্চলকে সঠিক পরিকল্পনায় গড়ে তোলা গেলে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের কাছেই এটি একটি “সোনার খনি” হয়ে উঠতে পারে। বাগানের উন্নয়ন, শ্রমিক কল্যাণ এবং কর্মসংস্থান বৃদ্ধিকে সামনে রেখেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
