Road Safety Campaign: হেলমেট না পরলেই জরিমানা নয়, এবার দিতে হবে…! বেলদায় ট্রাফিক পুলিশের অভিনব ‘গান্ধিগিরি’


Last Updated:

Road Safety Campaign: জরিমানার বদলে শুধরে নেওয়ার সুযোগ। পথ দুর্ঘটনা কমাতে বেলদা বাজার এলাকায় কড়া শাস্তির বদলে মুচলেখা লিখিয়ে নেওয়ার অভিনব উদ্যোগ জেলা পুলিশের।

+

বেলদা বাজার এলাকায় ট্রাফিক আধিকারিকদের নেতৃত্বে হেলমেট চেকিং অভিযান

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: রাস্তায় হেলমেট ছাড়া বাইক নিয়ে বেরিয়েছেন? ভাবছেন ট্রাফিক পুলিশের সামনে পড়লেই মোটা টাকার গাঁটের কড়ি খসবে? এবার জরিমানা নয়, বরং নিজের ভুল স্বীকার করে খোদ পুলিশের কাছে মুচলেখা দিতে হল আইন ভঙ্গকারী বাইক আরোহীকে। পথ দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে আরও বেশি করে সচেতন করতে এমনই এক অভিনব উদ্যোগ গ্রহণ করল জেলা পুলিশ। কড়া আইনি শাস্তির বদলে আপাতত ভুল শুধরে নেওয়ার সুযোগ দিতেই এই বিশেষ কর্মসূচি শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে।

সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় এমনই এক নজিরবিহীন ছবি ধরা পড়ল সাধারণ মানুষের চোখে। বেলদা পুলিশ মহকুমা আধিকারিক, বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে খাস বেলদা বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালান হয়। আজ বুধবার ভরদুপুরে ব্যস্ত রাস্তায় আচমকাই শুরু হয় পুলিশের এই চেকিং। তবে অন্যান্য দিনের মতো এদিন চালান কাটা বা জরিমানা আদায়ের কোনও তাড়া ছিল না পুলিশকর্মীদের মধ্যে। বরং হেলমেটহীন বাইক আরোহীদের আটকে তাদের ভুল ধরিয়ে দেওয়ার উপরই বেশি জোর দেওয়া হয়।

আরও পড়ুন: স্কুল নয় যেন বিপ্লবের আগ্নেয়গিরি! মাতঙ্গিনী-ক্ষুদিরামের মেদিনীপুরে এই এক স্কুলেই কেঁপেছিল ব্রিটিশ সাম্রাজ্য

এই সচেতনতা কর্মসূচিতে পুলিশের ভূমিকা ছিল অনেকটাই প্রচলিত ‘গান্ধিগিরি’র মতো। যেসব সচেতন নাগরিক ট্রাফিক নিয়ম মেনে মাথায় হেলমেট পরে বাইক চালাচ্ছিলেন, তাদের থামিয়ে সম্মান জানাতে পুলিশের পক্ষ থেকে হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল এবং মিষ্টি। অন্যদিকে, যারা ট্রাফিক নিয়ম অমান্য করে হেলমেট ছাড়া বাইক নিয়ে বেরিয়েছিলেন, তাদের আটকে মুচলেখা লিখিয়ে নেয় পুলিশ। সেই মুচলেখায় আরোহীদের নিজেদের হাতে প্রতিশ্রুতি লিখে দিতে হয় যে, আগামীদিনে তারা নিজেদের এবং অপরের নিরাপত্তার স্বার্থে সর্বদা হেলমেট পরেই বাইক চালাবেন। পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি খোদ বাইক আরোহীরাও।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog WordPress Marketing Plugin – Sliding Messages WordPress Menu Plugin — Superfly Responsive Menu WordPress Merge Categories WordPress Meta Data & Taxonomies Filter WordPress Mobile Menu Bundle WordPress Movies Bulk Importer WordPress Multi-site Reports WordPress Multilingual All Import Addon WordPress Multilingual CMS Navigation WordPress Multilingual CMS WordPress Plugin