Last Updated:
Sheikh Hasina: ভার্চুয়াল ভাষণ দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের এক পর্যায়ে নিহত পরিবারের সদস্যদের স্মরণ করতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
ঢাকা: প্রায় দু’বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভারত থেকে ভার্চুয়ালি একটি আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন তিনি।
নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (FCC) সাউথ এশিয়া-র উদ্যোগে সন্ধ্যা ৬টা (ভারতীয় সময়) থেকে স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। ভার্চুয়াল মাধ্যমে সেখান থেকেই বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
এই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শেখ হাসিনার সঙ্গে অনলাইনে যোগ দেন তাঁর পুত্র এবং প্রাক্তন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনিও আলোচনায় অংশ নেন।
অন্যদিকে, শেখ হাসিনার সাংবাদিক বৈঠকের কয়েক ঘণ্টা আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশে সতর্কবার্তা দেন। তিনি বলেন, “অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা উচিত নয়।”
শেখ হাসিনার এই ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাঁর বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলতে পারে, সেদিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের জেরে ১৫ বছরের শাসনের অবসান ঘটে শেখ হাসিনার। ওই দিনই তিনি ঢাকা ছেড়ে ভারতে আসেন। তাঁর দেশত্যাগের দ্বিতীয় বর্ষপূর্তির দিনেই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যা স্বাভাবিকভাবেই বিশেষ তাৎপর্য বহন করছে।
এই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শেখ হাসিনার সঙ্গে অনলাইনে যোগ দেন তাঁর ছেলে এবং প্রাক্তন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনিও আলোচনায় অংশ নেন।
শেখ হাসিনা বলেন, তাঁকে বাধ্য হয়েই বাংলাদেশ ছাড়তে হয়েছিল। তবে দেশ ছাড়লেও তিনি সবসময় বাংলাদেশের মানুষের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁদের কথা ভেবেই চলেছেন। ভাষণে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
একই সঙ্গে শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন, সমস্ত ঝুঁকি সত্ত্বেও তিনি বাংলাদেশে ফিরবেন। তাঁর কথায়, দেশে ফিরলে তাঁকে আটক করা হতে পারে বা কারাবন্দি করা হতে পারে, তবুও তিনি পিছিয়ে যাবেন না। মানুষের প্রতি নিজের দায়িত্ব পালন করতেই তিনি দেশে ফিরবেন বলে জানান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
Kolkata,West Bengal
