Last Updated:
Har Ghar Tiranga 2026: স্বাধীনতা দিবসের প্রাক্কালে মহেশতলায় যেন এক স্বপ্নের ‘পতাকা বিপ্লব’! ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির কারণে চাহিদা এতটাই তুঙ্গে যে বড়বাজারের পাইকারি বাজারের অর্ডার সামলাতে হিমশিম খাচ্ছেন কারিগররা। তবে অতিরিক্ত খাটুনির মাঝেও ব্যবসায় বাম্পার লাভের মুখ দেখে খুশির হাওয়া মহেশতলার কারখানায়।
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: অন্য বছরের তুলনায় এবছর জাতীয় পতাকার চাহিদা বেড়েছে কয়েকগুণ। ফলে ব্যস্ততা বেড়েছে কারখানাগুলিতে। স্বাধীনতা দিবসের আগে কাজ শেষ করতে রাজ্যের অন্যান্য জাতীয় পতাকা উৎপাদন কেন্দ্রের মতো মহেশতলার কারখানাগুলিতে চলছে দিন রাত কাজ। মহেশতলার কারখানা থেকে কলকাতার বড়বাজার-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা সরবরাহ করা হয়। এ নিয়ে কারখানার পক্ষ থেকে ফিরোজ মোল্লা জানান, তাঁরা এই পতাকা তৈরি করেন সারাবছর। জাতীয় পতাকাও তৈরি করেন।
তবে এবছর নয়া সরকার আসায় জাতীয় পতাকার চাহিদা কয়েকগুণ বেড়ে গিয়েছে। ফলে দিনরাত কাজ করে সেই চাহিদা পূরণ করতে হচ্ছে। কর্মচারীও বেশি পরিমাণে লাগাতে হচ্ছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি রয়েছে ৯-১৭ অগাস্ট। এই কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন হবে প্রতিটি নাগরিকদের বাড়িতে। ফলে পতাকার চাহিদা হঠাৎ করে আকাশছোঁয়া হয়েছে।
South Twenty Four Parganas,West Bengal