Heritage School Medinipur: স্কুল নয় যেন বিপ্লবের আগ্নেয়গিরি! মাতঙ্গিনী-ক্ষুদিরামের মেদিনীপুরে এই এক স্কুলেই কেঁপেছিল ব্রিটিশ সাম্রাজ্য


Last Updated:

Heritage School Medinipur: শুধু প্রথাগত শিক্ষা নয়, ক্লাসরুমেই মিলত পরাধীনতার শৃঙ্খল ভাঙার দীক্ষা! হেমচন্দ্র কানুনগো থেকে অনাথবন্ধু পাঁজা, অগ্নিযুগের দামাল ছেলেদের তৈরি করা মেদিনীপুর টাউন স্কুল কীভাবে স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় দুর্গ হয়ে উঠেছিল, জেনে নিন।

+

ভারতের স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুর টাউন স্কুলের গৌরবময় ভূমিকা

মেদিনীপুর, রঞ্জন চন্দ: সামনেই ভারতের স্বাধীনতা দিবস। দেশজুড়ে স্বাধীন ভারতের এই বিশেষ দিনটি উদযাপনের জোর প্রস্তুতি চলছে। আর স্বাধীনতা সংগ্রামের কথা উঠলেই সবার আগে মনে পড়ে বিপ্লবের আঁতুড়ঘর মেদিনীপুরের কথা। অবিভক্ত মেদিনীপুরের পরতে পরতে লুকিয়ে রয়েছে স্বদেশি আন্দোলনের এক গৌরবময় ইতিহাস। ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, হেমচন্দ্র কানুনগো থেকে শুরু করে অনাথবন্ধু পাঁজার মতো অগণিত দেশপ্রেমিক এই মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন। ব্রিটিশদের পরাধীনতার শৃঙ্খল থেকে দেশমাতৃকাকে মুক্ত করতে স্কুলজীবন থেকেই এখানকার তরুণ-তরুণীরা সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়েছিলেন, হাসিমুখে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন।

মেদিনীপুরের এই বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী মেদিনীপুর টাউন স্কুল। ১৮৮৩ সালে ব্রিটিশ শাসনকালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ছিল স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম পীঠস্থান। সেই অগ্নিযুগে এই স্কুলের ছাত্র, শিক্ষক থেকে শুরু করে ম্যানেজিং কমিটির সদস্যরাও অত্যন্ত সক্রিয়ভাবে দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে পরাধীনতার বিরুদ্ধে লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হল এই বিদ্যালয়। এখানকার শিক্ষার পরিবেশ যেমন খুব ভাল ছিল, তেমনই দেশাত্মবোধের শিক্ষাও দেওয়া হত সমানতালে।

আরও পড়ুন: আইআইটি খড়গপুরে সঞ্জীব সান্যাল! ‘বিকশিত ভারত’ গড়ার নয়া মন্ত্র শোনালেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা

ভারতের চরমপন্থী স্বাধীনতা আন্দোলনে এই স্কুলের ছাত্রদের যুগান্তকারী ভূমিকা কখনও ভোলার নয়। বিপ্লবী হেমচন্দ্র কানুনগো, অনাথবন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্ত, রামকৃষ্ণ রায় এবং ব্রজকিশোর চক্রবর্তীর মতো প্রথম সারির বিপ্লবীরা এই বিদ্যালয়েরই গর্বিত প্রাক্তনী ছিলেন। স্কুলজীবনের প্রথাগত পাঠ নেওয়ার পাশাপাশি তাঁরা এখান থেকেই দেশপ্রেমের মূল দীক্ষা গ্রহণ করেছিলেন। ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়া এই দামাল ছেলেরা দেশের জন্য হাসিমুখে নিজেদের জীবন উৎসর্গ করতেও কখনও পিছপা হননি। তাঁদের এই নিঃস্বার্থ আত্মত্যাগ আজও এই স্কুলের ইতিহাসে সোনার অক্ষরে লেখা রয়েছে।

আরও পড়ুন: ফ্লাইওভারের বেয়ারিংয়ে ত্রুটি! টানা বন্ধ থাকবে বারাসতের গুরুত্বপূর্ণ সেতু, ভোগান্তি এড়াতে জানুন কত দিন

স্বাভাবিকভাবেই, পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরে অবস্থিত এই হেরিটেজ বিদ্যালয়ের প্রতিটি ইটে যেন আজও লেখা রয়েছে স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের সেই বীরগাঁথা। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেলেও মেদিনীপুর টাউন স্কুলের সেই গৌরবময় অতীত আজও অমলিন। এই বিদ্যালয়ের বিপ্লবী প্রাক্তনীরা শুধুমাত্র মেদিনীপুরের নয়, গোটা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কিংবদন্তি হয়ে রয়েছেন। আগামী দিনেও এই ঐতিহ্যবাহী স্কুল ও তার স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় ইতিহাস আপামর ভারতবাসীর কাছে দেশপ্রেমের এক চিরন্তন অনুপ্রেরণা হয়েই থেকে যাবে।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Boxernia – Boxing School & Martial Arts Elementor Template Kit BoxOffice – Ticket, Concert & Event WordPress Theme BoxShop – Responsive WooCommerce WordPress Theme Brabus | Contemporary Portfolio Theme for Agencies Bradco – Business Elementor Template Kit Braga – Fashion Theme for WooCommerce WordPress BrainBizz – Finance & Business WordPress Theme Braintech – Technology & IT Solutions WordPress Theme Braise – Recipe & Food Blog WordPress Theme Branchy WP – Elementor Multi-purpose WooCommerce Responsive Theme