Last Updated:
National Highway 117 Update: উত্তরপ্রদেশের চন্দৌলি থেকে দক্ষিণ ২৪ পরগনার জোকা পর্যন্ত প্রস্তাবিত গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের মাধ্যমে যুক্ত হতে চলেছে জাতীয় সড়ক ১১৭। এই মেগা প্রকল্পের সর্বশেষ আপডেট, সম্ভাব্য রুট, কোন কোন জেলার আওতায় আসবে, নির্মাণের অগ্রগতি, অর্থনৈতিক গুরুত্ব, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং সম্ভাব্য সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানুন।
আলিপুর, নবাব মল্লিক: এবার ভারতমালা প্রকল্পের আওতায় উত্তরপ্রদেশের চানদৌলি থেকে দক্ষিণ ২৪ পরগনার জোকা পর্যন্ত জুড়বে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের মাধ্যমে। এই রাস্তা শেষ হবে জোকায় ১১৭ নং জাতীয় সড়কে। এই ১১৭ নম্বর জাতীয় সড়কের হটুগঞ্জ প্রান্ত থেকে রায়দিঘি পর্যন্ত নতুন ন্যাশানাল হাইওয়ে হওয়ার জন্য রাস্তার পরীক্ষা শুরু হবে।
গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের পশ্চিমবঙ্গ অংশের কাজ এগিয়ে নিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতীন গড়কড়ির বৈঠক করেছেন ইতিমধ্যে। বৈঠকে প্রকল্পের অগ্রগতি ও জমি অধিগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন, দীর্ঘদিন জমি সংক্রান্ত জটিলতার কারণে পশ্চিমবঙ্গে প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে সেই সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা গিয়েছে। খুব শীঘ্রই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।
ভারতমালা প্রকল্পের এই গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। পশ্চিমবঙ্গে প্রায় ২৮৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া হয়ে দক্ষিণ ২৪ পরগনার জোকায় পৌঁছবে। অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগোলেও পশ্চিমবঙ্গে জমি সংক্রান্ত সমস্যার কারণে কাজ শুরু হয়নি। তবে এবার এই কাজ শুরু হবে। জোকার পর থেকে ১১৭ নং জাতীয় সড়ক সোজা বকখালি পর্যন্ত চলে গিয়েছে।
Kolkata,West Bengal
