আতিক আহমেদের মোট পাঁচ ছেলে— উমর আহমেদ, আলি আহমেদ, আসাদ আহমেদ, আহজাম আহমেদ এবং আবান আহমেদ। উমর আহমেদ সবচেয়ে বড় ছেলে, যিনি বর্তমানে লখনউ জেলে বন্দি। দ্বিতীয় ছেলে আলি আহমেদ নৈনি সেন্ট্রাল জেলে বন্দি। তৃতীয় ছেলে আসাদ আহমেদ ১৩ এপ্রিল ২০২৩ সালে ঝাঁসিতে পুলিশের এনকাউন্টারে নিহত হন। চতুর্থ ছেলে আহজাম আহমেদ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিছুদিন কিশোর সুরক্ষা গৃহে থাকার পর মুক্তি পান। পঞ্চম এবং সবচেয়ে ছোট ছেলে আবান আহমেদ (আবান) এদিনের সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন।