Last Updated:

Nepal helicopter crash: নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় মুখোমুখি ধাক্কা দুই হেলিকপ্টারের। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের, আহত আরও তিনজন।

News18
News18

নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে ভয়াবহ দুর্ঘটনা। অবতরণের সময় বরফে ঢাকা পাহাড়ি এলাকায় মুখোমুখি ধাক্কা দুই হেলিকপ্টারের। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকালে নেপালের সোলুখুম্বু জেলার ফেরিচে হেলিপ্যাডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার দুটি ফিশটেল এয়ার এবং এয়ার ডায়নাস্টি সংস্থার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ১১ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। তুষারাবৃত হেলিপ্যাডে অবতরণের চেষ্টা করছিল হেলিকপ্টার দুটি। সেই সময়ই তাদের মধ্যে সংঘর্ষ হয়। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, ফিশটেল এয়ারের হেলিকপ্টারে থাকা এক ভারতীয় যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে, এয়ার ডায়নাস্টির হেলিকপ্টারের পাইলট-সহ আরও তিনজন আহত হয়েছেন।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মৃত ভারতীয়ের নাম বসন্ত কুমার বালারামারামাডু। তিনি ফিশটেল এয়ারের হেলিকপ্টারে যাত্রী হিসেবে ছিলেন। ওই একই হেলিকপ্টারে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক শৈলেশ কৃষ্ণ প্যাটেল। সংঘর্ষে তিনিও আহত হয়েছেন। সোলুখুম্বুর পুলিশ প্রধান মৌসম তামাং জানিয়েছেন, তাঁকে প্রভু হেলিকপ্টারের সাহায্যে আকাশপথে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনাস্থলের দৃশ্য সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে, সংঘর্ষের পর তুষারে ঢাকা পাহাড়ি এলাকার অবতরণস্থলে দু’টি হেলিকপ্টারই ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। সোলুখুম্বুর পুলিশ প্রধান মৌসম তামাং নিশ্চিত করেছেন, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার দুটি ফিশটেল এয়ার এবং এয়ার ডায়নাস্টির।

ফিশটেল এয়ারের হেলিকপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন প্রজ্জ্বল কে সি। অন্যদিকে, এয়ার ডায়নাস্টির হেলিকপ্টারের পাইলট ছিলেন ক্যাপ্টেন রবীন্দ্র প্রজাপতি। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন তিনিও।

প্রশাসনিক সূত্রে খবর, উদ্ধারকাজের জন্য সিমরিক এয়ারের আরও একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে। শুরু হয়েছে উদ্ধার অভিযান।

সংবাদ সংস্থা এএফপিকে সোলুখুম্বু জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নবীন রাজা বুধাথোকি জানিয়েছেন, “একজন বিদেশি (ভারতীয়) ঘটনাস্থলেই মারা গিয়েছেন এবং অন্য এক আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি। আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধারকাজ চলার পাশাপাশি দুই হেলিকপ্টারের সংঘর্ষের কারণ ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Exponent – Modern Multi-Purpose Business WordPress theme Exposure – Personal Portfolio Elementor Template Kit Express Shop for WooCommerce with Audio & Video ExProduct - Single Product Theme Exquisite – Creative Multi-Purpose WordPress Theme Exqute – Painting Company WordPress Theme Extendons WooCommerce Dynamic Pricing Plugin & Bulk Discounts External Importer Pro Extinct – Retro Vintage Portfolio WordPress Theme Extra Checkout Options – addon for Extra Product Options plugin