Last Updated:
Digha Fishermen Safety Initiative: সমুদ্রে প্রিয়জন মাছ ধরতে গেলে এতদিন আতঙ্কে কাটত পরিবারের দিনরাত। সেই আশঙ্কা দূর করতে পেটুয়াঘাট ও শঙ্করপুরে চালু হল ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা, যার মাধ্যমে মৎস্যজীবীদের সঠিক অবস্থান এবার স্পষ্ট ফুটে উঠবে হাতের মোবাইলেই।
দিঘা, সৈকত শী: দিঘার ঢেউ আর ভোরের নোনা হাওয়ার সঙ্গে যে আতঙ্কটা জড়িয়ে ছিল, সেটা এবার অতীত। “সমুদ্রে গিয়ে ট্রলার ফিরবে তো?” – এই প্রশ্নটা আর প্রতিটা জেলে পরিবারকে রাত জাগাবে না। কারণ জেলা প্রশাসন এবার উপকূলে খুলে দিল জেলেদের জন্য বিশেষ “ডিজিটাল কন্ট্রোল রুম”। জেলা পুলিশের তত্ত্বাবধানে চলা এই রুম থেকে এখন থেকে নজর থাকবে সমুদ্রে থাকা প্রতিটি ট্রলারের উপর। লক্ষ্য একটাই – ঝড় হোক বা ইঞ্জিন খারাপ, কোনও জেলে যেন নিখোঁজ না হয়। প্রযুক্তির হাত ধরে সমুদ্রেও এবার পৌঁছে যাবে প্রশাসনের সুরক্ষা।