Last Updated:
জানা গিয়েছে, ব্যাঙ্ককের উত্তরে ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই এলাকায় ডেবসিরিন ননথাবুরি স্কুলে এ দিন সকালে ক্লাস শুরু হওয়ার পরেই আচমকা শোনা যায় গুলির শব্দ। প্রাথমিক তথ্য অনুযায়ী, স্কুলেরই এক পড়ুয়া আগ্নেয়াস্ত্র হাতে হঠাৎ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
ব্যাঙ্কক: থাইল্যান্ডের ব্যাঙ্ককের কাছাকাছি অবস্থিত ননথাবুরি প্রদেশের একটি স্কুলে চলল গুলি। সংবাদসংস্থা সূত্রে খবর, বাচ্চাদের ওই স্কুলে শুক্রবার সাতসকালে এলোপাথাড়ি গুলি চলার খবর মিলেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক সূত্রে খবর, বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছে এক শিক্ষকের। আহত কমপক্ষে ১৫ জন পড়ুয়া। থাইল্যান্ডের Bang Kruai জেলায় শুক্রবার ওই স্কুলে এক স্কুলপড়ুয়া ছাত্র গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হামলাকারীর গুলিতে এক শিক্ষক নিহত হয়েছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
