নয়াদিল্লি: সারাদেশে বর্ষা আবারও শক্তিশালী হয়ে উঠছে বলে মনে হচ্ছে। অসম ও কেরলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ভারত আবহাওয়া বিভাগ (আইএমডি) শুক্রবারের (৭ অগাস্ট) জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তর প্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, উপকূলীয় কর্ণাটক, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু এবং পুদুচেরির জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
