Last Updated:
হামলার পিছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও তদন্ত করে দেখছে পুলিশ। কর্তৃপক্ষের ধারণা, গুলিবর্ষণে ব্যবহৃত অস্ত্রটি অভিযুক্তের পরিবারের কোনও সদস্যের ছিল।
ব্যাঙ্কক: থাইল্যান্ডের স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজ ছাত্রের। এই ঘটনায় দুই শিক্ষক-সহ ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। থাই পুলিশ জানিয়েছে, শুক্রবার ব্যাঙ্ককের কাছে দেবসিরিন ননথাবুরি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রটি স্কুলে যাওয়ার আগে নিজের বাড়িতে তার দাদু-দিদাকে গুলি করে হত্যা করেছিল বলে অভিযোগ। এই হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিক্ষক, তিনজন ছাত্র এবং অভিযুক্তের দাদু-দিদাও রয়েছেন।
