Last Updated:
একই বাড়িতে থাকলেও ওই দম্পতির বিদ্যুতের বিল আলাদা আলাদা আসত৷ যা তাঁদের মধ্যে তৈরি হওয়া দূরত্বের প্রমাণ বলেই মনে করছে পুলিশ৷
সত্য ঘটনা অবলম্বনে তৈরি ইংরেজি ওয়েব সিরিজ দেখে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগে ৬২ বছর বয়সি সফটওয়্যার কনসালট্যান্টকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতের নাম কমল সিং৷ পুলিশের অভিযোগ, ‘দ্য স্টেয়ারকেস’ নামে জনপ্রিয় একটি ওয়েব সিরিজ দেখেই নিজের স্ত্রীকে খুনের ছক কষে অভিযুক্ত৷
