Last Updated:
Israeli Media Claims Mojtaba Khamenei In Critical Condition: ইজরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪ ইরানের অভ্যন্তরের সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে, খামেনেইয়ের শারীরিক অবস্থা “অত্যন্ত সঙ্কটজনক”।
তেহরান: ২০২৬-এর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্কিন-ইজরায়েলি হামলায় তাঁর বাবা নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা নিয়ে তীব্র নজরদারি চলছে। তাঁর শারীরিক অবস্থা এমনকি, তাঁর অবস্থান নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। ইরান তাঁর পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা প্রতিবেদনগুলি অস্বীকার করেছে। তবে নতুন করে দাবিও সামনে এসেছে। ইজরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন।
