Last Updated:
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য কার্যালয় ও তিনসুকিয়া ডিভিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের তত্ত্বাবধানে ৭০০ জনেরও অধিক কর্মী হেভি মেশিনারি, ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম, রিলিফ সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের সহায়তায় বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় দিন-রাত কাজ করেছেন।
আবির ঘোষাল, কলকাতা: অসমের বন্যায় সে রাজ্যের প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলা। এই জেলায় মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। তার পরেই রয়েছে চরাইদেও জেলা। সেখানে মৃতের সংখ্যা ২১। যোরহাটে মৃত্যু হয়েছে ৯ জনের। গোলাঘাটে ৫, ধেমাজিতে ৩, কার্বি আংলং এবং বিশ্বনাথ জেলায় দু’জন করে মারা গিয়েছেন। এক জন করে মৃত্যু হয়েছে শোণিতপুর, কামরূপ মেট্রোপলিটন এবং মরিগাঁওয়ে।
