Last Updated:
রাশিয়ার উপর বিধিনিষেধের একটি বিল শুক্রবার মার্কিন সেনেটে চূড়ান্ত ভোটাভুটিতে পাস হয়ে গিয়েছে। এই বিল আইনে পরিণত হলে ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন: শুক্রবার মার্কিন সেনেট রাশিয়ার জ্বালানি থেকে আয় কমানোর লক্ষ্যে একটি নিষেধাজ্ঞা প্যাকেজ (Sanction package) পাস করেছে। রাশিয়ার তেল কেনা প্রধান দেশগুলির মধ্যে ভারত ও চিনও রয়েছে। বিলটি আইনে পরিণত হলে এই দেশগুলি শুল্কের চাপের মুখে পড়তে পারে।
