Last Updated:
হিমাচল প্রদেশের চাম্বায় শনিবার সকালে বাস উল্টে নীচের রাস্তায় পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের, আহত ১১। বৈরাগড়-তিসা সড়কের দুর্গম চালুঞ্জ মোড়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
চাম্বা, হিমাচল প্রদেশ: হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৭ জন যাত্রীর। ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। শনিবার সকাল প্রায় ৭টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ আধিকারিকদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
