Last Updated:
Dating App: অভিযোগে জানান হয়েছে মহিলার নাম পল্লবী সিং রাজপুত৷ কয়েকজন ভুক্তভোগীর দাবি, প্রথমে বন্ধুত্ব তৈরি করা হত। পরে সম্পর্ক ঘনিষ্ঠ হলে দেখা করার সময় ওই পুরুষদের ছবি ও ভিডিয়ো করতেন অভিযুক্ত পল্লবী তাঁর সহযোগীরা।
প্রয়াগরাজ: জনপ্রিয় ডেটিং অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পুরুষদের সঙ্গে বন্ধুত্ব৷ এরপর অন্তরঙ্গ মুহূর্তের গোপন ছবি, ভিডিও ব্যবহার করে ব্যাকমেইলের মাধ্যমে কোটি কোটি টাকা আদায়৷ কোনও সিনেমার গল্প নয়, একেবারে বাস্তবেই এমন অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের এক তরুণীর বিরুদ্ধে৷
