Last Updated:
Who Will Lead Iran If Mojtaba Khamenei Dies: ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেইর শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার আরও অবনিতি হয়েছে। এরপরেও তাঁর চরম পরিণতি নিয়ে বিশ্বজুড়ে জল্পনা রটেছে। মোজতবা খামেনেই মারা গেলে বা দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়লে ইরানের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। সম্ভাব্য পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে উঠে আসতে পারেন, এমন গুরুত্বপূর্ণ নামগুলি এখানে দেওয়া হল।
তেহরান: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে নিয়ে ফের স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁর শারীরিক অবস্থা ক্রমেই সঙ্কটজনক হয়ে উঠেছে। পশ্চিম এশিয়ার সংঘাতের শুরুতে মার্কিন-ইজরায়েলি হামলায় তাঁর বাবা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকেই মোজতবার স্বাস্থ্য নিয়ে ব্যাপক নজরদারি রয়েছে।
