Last Updated:
Air India Phuket-Delhi turbulence:এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে তীব্র ঝাঁকুনির জেরে আচমকা প্রায় ৩০০ ফুট উচ্চতা নীচে নেমে যাওয়ার ঘটনায় নতুন মোড়। মাদকাসক্ত ছিলেন পাইলট? উঠছে প্রশ্ন
নয়াদিল্লি: হঠাৎ তীব্র ঝাঁকুনি, তারপরেই দ্রুত বেগে প্রায় ৩০০ ফুট নীচে নেমে যায় এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমান৷ গত ৪ অগাস্টের আকস্মিক দুর্ঘটনায় আহত হয়েছিলেন একাধিক যাত্রী-সহ প্লেনের কর্মীরাও৷ সেই বিমানের ক্যাপ্টেনের পোস্ট-ফ্লাইট ডোপ টেস্টে সাইকোঅ্যাক্টিভ বা মনঃপ্রভাবকারী পদার্থের উপস্থিতি ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে৷ একাধিক সূত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ্যম৷
