Last Updated:
Mathura Murder Case: উত্তরপ্রদেশের মথুরায় চাঞ্চল্যকর খুনের অভিযোগ। স্বামীকে ঘুমের ওষুধ মেশানো দুধ খাইয়ে অচেতন করার পর পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করেন স্ত্রী, এমনই অভিযোগ। কিন্তু কেন এই নৃশংষ খুন?
মথুরা: স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর পাথর দিয়ে তাঁর মাথা থেঁতলে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে৷ নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়৷ পুলিশ সূত্রে খবর, খুনের পর দেহটি যমুনা নদীর তীরে জঙ্গলে নিয়ে গিয়ে পোড়ানো এবং পরে পুঁতে দেওয়া হয়। তবে গত তিন দিন ধরে তল্লাশি চালিয়েও এখনও দেহের কোনও সন্ধান পায়নি পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত স্ত্রীকে এই কাণ্ডে সাহায্য করেছে তাঁর কন্যা এবং কন্যার প্রেমিক৷
