ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান


নয়াদিল্লি: উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি। একধাক্কায় ৩০০ ফুট নীচে নেমে যায় বিমান। সেই ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই বিমানের পাইলট ডোপ টেস্টে উতরোতে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ বিমান ওড়ানোর সময় স্বাভাবিক অবস্থায় ছিলেন না তিনি। এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফে বিষয়টিতে সিলমোহর দেওয়া হয়নি। (Air India Pilot Dope Test)

ফুকেত থেকে দিল্লি আসার পথে সম্প্রতি মাঝ আকাশে বিপত্তি ঘটে। এয়ার ইন্ডিয়ার বিমানে তীব্র ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। হঠাৎ করে ৩০০ ফুট নীচে নেমে যায় বিমান। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে চারিদিকে। আহত হন কমপক্ষে ১৭ জন যাত্রী। এমনকি বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়। আটকানো না গেলে বিমানটি মাটিতে আছড়ে পড়তে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই ঘটনাতেই এবার নতুন তথ্য় সামনে এল। (Air India Flight Drops 300 Feet)

আরও পড়ুন: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

এয়ার ইন্ডিয়ার একটি সূত্র থেকে বিষয়টি সামনে এসেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিমানের একজন পাইলট প্রকৃতস্থ অবস্থায় ছিলেন না। ডোপ টেস্টে উতরোতে পারেননি। বিমানের দুই পাইলটকেই রস্টার থেকে বাদ দেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে তাঁদের বিরুদ্ধে। রিপোর্ট এলে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। 

বিমান পরিবহণ মন্ত্রকের একটি সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, বিমান পরিবহণ সংক্রান্ত দেশের সর্বোচ্চ সংস্থার DGCA তদন্ত করে দেখছে বিষয়টি। রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, Aircraft Accident Investigation Bureau-কে তদন্তভার দেওয়া হবে কি না। 

আরও পড়ুন: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

এয়ার ইন্ডিয়ার তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। মাদক পরীক্ষায় প্রাপ্ত তথ্য নিয়েও কিছু বলেনি তারা। বিমান সংস্থার এক মুখপাত্র ‘ইন্ডিয়া টুডে’-কে বলেন, “নিয়ম অনুযায়ী উড়ানের পর পাইলটদের স্ক্রিনিং হয়েছিল। তবে তার ফলাফল এয়ার ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়নি। তাই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করব না।”

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমান পরিবহণ সংক্রান্ত নিয়ম-নীতি মেনে নিয়মিত পাইলটদের ডোপ টেস্ট হয়। কোনও নির্দিষ্ট উড়ান বা ঘটনার উপর নির্ভর করে না স্ক্রিনিং। সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার সঙ্গে তদন্তে সবরকমের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে তারা। সম্প্রতি যে ঘটনা ঘটে, তাতে যাত্রীদের পাশাপাশি, বিমানকর্মীরাও আহত হন। বিমানে সওয়ার ছিলেন ১৩৭ জন যাত্রী।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Gild – Agency Elementor Template Kit Gilgamesh – Creative Portfolio Elementor Template Kit Gilkan – Dermatology & Skin Care Elementor Template Kit GimiGimi – Woocommmerce Elementor Template Kit Ginea – Furniture & Fashion WordPress & WooCommerce Theme Ginza – Furniture Theme for WooCommerce WordPress Gipo – AI Startup & GPT Chatbot Business WordPress Theme Giraffe – Kindergarten Education WordPress Theme Give – 2Checkout Gateway Give – AmeriCloud Payments