Last Updated:
Indian Railways: রেলের যাত্রীবাহী কোচে এবার সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ। উত্তর-মধ্য রেলের প্রয়াগরাজ ডিভিশনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সোলার-অ্যাসিস্টেড প্যাসেঞ্জার কোচ।
নয়াদিল্লি: রেলের কোচে সৌরশক্তি, বিদ্যুৎ উৎপাদনে নতুন উদ্যোগ৷ রেলের যাত্রীবাহী কোচে সৌরশক্তির ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের নতুন উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। উত্তর-মধ্য রেলের প্রয়াগরাজ ডিভিশনে পরীক্ষামূলকভাবে একটি সোলার-অ্যাসিস্টেড প্যাসেঞ্জার কোচ চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রচলিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার পাশাপাশি নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে কোচের বৈদ্যুতিক পরিষেবা সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
