ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসা শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ রবিবার চিনের ঘনবসতিপূর্ণ পূর্ব উপকূলে আঘাত হানে। ঝড়ের ঝুঁকির মুখে দশ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় এবং এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। আবহাওয়া দফতর একটি ‘রেড অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে।