Last Updated:
US Iran War: পরমাণু কর্মসূচি ঠেকাতেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে সেই পরমাণু চুক্তির দাবি থেকে পিছিয়ে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট, এমনই চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে এক প্রতিবেদনে।
ওয়াশিংটন: যুদ্ধ শুরু হয়েছিল পরমাণু চুক্তি নিয়ে, শেষ হবে হরমুজ খোলা দিয়ে! পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে চলা আলোচনা থেকে সরে আসার সম্ভাবনার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন প্রশাসনের আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’। কিন্তু হঠাৎ এমন মত বদল কেন? প্রতিবেদনে প্রকাশ, সামনেই হতে চলেছে আমেরিকার ‘মিডটার্ম ইলেকশন’৷ নির্বাচনের আগেই তাই আমেরিকাবাসীকে যুদ্ধ জয়ের বার্তা দিতে মরিয়া ট্রাম্প সরকার৷
