Last Updated:
বহুদিন ধরে এই জনপ্রিয় গায়ক বলিউডের ধারে কাছে থাকেন না৷ তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন৷ কহো না পেয়ার হ্যায় ছবির কিউ চলতি হ্যায় পবন গানটি গেয়ে তিনি বিরাট খ্যাতি পান৷
কলকাতা: বলিউডের জনপ্রিয় গায়ক লাকি আলি৷ অভিনেতা মেহমুদের ছেলে এবং প্রতিষ্ঠিত গায়ক লাকি আলি৷ তিনি বহুদিন সরাসরি বলিউড থেকে দূরে, থাকেন গোয়ায়৷ ৬৭ বছর বয়সী এই গায়ক তাঁর সাম্প্রতিক কনসার্টে ভক্তদের জন্য একটি বিশেষ বার্তা দিয়েছেন এবং তা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। লাকি আলির কথা শুনে কনসার্টে আসা ভক্তরা চোখের জল ধরে রাখতে পারেননি। এই কিংবদন্তি গায়ক বলেন যে তিনি জানেন তাঁর ভক্তরা তাঁকে প্রচণ্ড ভালবাসেন, কিন্তু একদিন তাঁকেও চলে যেতে হবে।
