রাঁচি : ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতোর ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এই অভিযোগ তুলে সরব হলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবিষয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন অভিজিৎ। সেখানে ছাত্রনেতা মাহাতোর সঙ্গে তাঁর কথোপকথনের বিষয়টি উল্লেখ করেছেন। ঝাড়খণ্ডে রাজ্য নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে গত ন’দিন ধরে অনশনে রয়েছেন দেবেন্দ্র। এক্স হ্যান্ডেলে দীপকে লেখেন, “দেবেন্দ্র মাহাতোর সঙ্গে কথা বলেছি। উনি ৯ দিন ধরে অনশনে আছেন। উনি আমাকে জানিয়েছেন যে, পুলিশের লাঠিচার্জে উনি আহত হয়েছেন। ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উনি বুকে ব্যথাও অনুভব করছেন।” পুলিশের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেন অভিজিৎ। যন্তর মন্তরে সাম্প্রতিক সময়ে হওয়া ছাত্র বিক্ষোভের সঙ্গে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনকে একবন্ধনীতে রাখেন তিনি। অভিজিৎ বলেন, “যন্তর মন্তর হোক বা ঝাড়খণ্ড, শিক্ষার্থীদের ওপর পুলিশের এ ধরনের বর্বরতা নিষ্ঠুর ও অমানবিক।”
Spoke to Devendra Mahto, who has been on a hunger strike for the past 9 days.
He told me that before being taken to the hospital, he was lathi-charged by the police and suffered injuries. He is also experiencing chest pain.
Be it Jantar Mantar or Jharkhand, such police… pic.twitter.com/o8PkyA2Yps
— Abhijeet Dipke (@abhijeet_dipke) August 10, 2026
তাঁর সংযোজন, “সিজেপি (CJP) দৃঢ়ভাবে দেবেন্দ্র ভাই ও তাঁর সংগ্রামের পাশে রয়েছে। তিনি একজন প্রকৃত বীর। আমরা তাঁর সাহস ও শক্তিকে কুর্নিশ জানাই!”
ইন্ডি জোটের শরিক, JMM-কংগ্রেস জোটের হাতে থাকা ঝাড়খণ্ডের রাঁচিতে চাকরি দুর্নীতির প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ঘিরে উত্তাল হল রাজনীতি। প্রশ্নের মুখে পড়ল হেমন্ত সোরেনের সরকার। পড়ুয়াদের ‘বিধানসভা ঘেরাও’ অভিযানে চালানো হল জলকামান।
যন্তর মন্তরে Gen Z-র আন্দোলন এবং সেখানে পুলিশি অত্য়াচার নিয়ে চাপানউতোর এখনও থামেনি। তার মধ্য়েই ইন্ডি জোটের শরিক, JMM-কংগ্রেস জোটের হাতে থাকা ঝাড়খণ্ডের রাঁচিতে চাকরি দুর্নীতির প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ঘিরে উত্তাল হল রাজনীতি।
প্রশ্নের মুখে পড়ল হেমন্ত সোরেনের সরকার। পড়ুয়াদের ‘বিধানসভা ঘেরাও’ অভিযানে চালানো হল জলকামান। ছোড়া হল কাঁদানে গ্যাসের শেল । প্রসঙ্গত, ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। CBI বা অন্য কোনও এজেন্সিকে দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন পড়ুয়ারা। পরীক্ষা বাতিল করে প্রয়োজনীয় সংস্কারের দাবিও জানিয়েছেন তাঁরা।