Last Updated:
Bangladesh Crisis: রাত ৮টার পর দেশজুড়ে অন্ধকার! দোকান, শপিং মল, মেলা ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ ঘিরে চরম উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশে। কেন এমন সিদ্ধান্ত? দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি কতটা সংকটজনক এবং সাধারণ মানুষের জীবনে এর কী প্রভাব পড়তে পারে, জানুন…
ঢাকা: রাত আট’টা বাজলেই গোটা বাংলাদেশ ডুবে যাচ্ছে অন্ধকারে। বন্ধ হয়ে যাচ্ছে শপিং মল, বন্ধ দোকানপাট-বাজার। এমনকী বিলবোর্ডের লাইটটুকুও নিভিয়ে দেওয়া হচ্ছে। ঘোর সঙ্কটে বাংলাদেশ। কেন হঠাৎ এই আঁধার? শুধুমাত্র ঢাকাতেই নয়, তার আশেপাশেও একাধিক এলাকায় বিদ্যুৎ সঙ্কট চরম আকার নিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতেই বাংলাদেশের শক্তি মন্ত্রক বিদ্য়ুতের খরচে রাশ টানছে। বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করেছে।
