আইপিএল নিলামের দিনক্ষণ জানানো না হলেও, ভেন্যু ঠিক হয়ে গিয়েছে। মেগা টুর্নামেন্টের বিকিকিনির আগে চর্চার কেন্দ্রে অভিষেক শর্মা।

TOI-র রিপোর্ট অনুযায়ী অভিষেক শর্মা নাকি সানরাইজার্স হায়দ্রাবাদে খুশি নন এবং আসন্ন মরশুমে তিনি দলবদল করতে আগ্রহী।

ঠাসা আন্তর্জাতিক সূচির জেরে আসন্ন মরশুমে প্যাট কামিন্স উপলব্ধ থাকবেন না এবং রিপোর্ট অনুযায়ী তাঁর অনুপস্থিতিতে ঈশান কিষাণকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে।

গত মরশুমের শুরুর দিকেও কামিন্স যখন ছিলেন না, তখন ঈশান কিষাণই দলের অধিনায়কত্ব।

রিপোর্টে দাবি করা হচ্ছে এই সিদ্ধান্ত নিয়েই নাকি অভিষেক শর্মা অখুশি এবং গত মরশুম থেকেই সেই অসন্তোষ শুরু হয়।

এক সূত্র দাবি করেন অভিষেক দীর্ঘদিন ধরেই সানরাইজার্সে রয়েছেন এবং স্বাভাবিকভাবেই তাঁর অধিনায়ক হওয়ার মনবাসনা রয়েছে।

তবে তাঁর বদলে ঈশানকে নেতৃত্ব দেওয়ার ফলেই তিনি অখুশি।

সানরাইজার্স ছাড়লে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স তাঁর পরবর্তী গন্তব্য হতে পারে।

তবে এর পাশাপাশি তাঁর মেন্টর যুবরাজ সিংয়ের যেখানে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হওয়ার খবর শোনা যাচ্ছে, সেখানে ক্যাপিটালসকেও এই দৌড় থেকেও বাদ দেওয়া যাচ্ছে না।

তবে বর্তমানে তাঁর দলবদল বেশ কঠিন বলেই মনে হচ্ছে এবং সানরাইজার্স তাঁকে ছাড়লেও, ট্রেডের মাধ্যমে না, টাকার বিনিময়ে, কোন উপায়ে তাঁকে ছাড়া হবে, সেই বিষয়েও প্রশ্নচিহ্ন রয়েছে।
Published at : 02 Oct 2026 08:22 PM (IST)