Last Updated:
Handloom Industry Crisis: পাওয়ারলুমের অনিয়ন্ত্রিত দাপট ও সঠিক নজরদারির অভাবে চরম সঙ্কটে নদিয়ার শান্তিপুর ও ফুলিয়ার হস্তচালিত তাঁতশিল্প। লোকসান সামলাতে না পেরে ভিটেমাটি ছেড়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছেন তাঁতশিল্পীরা। প্রশাসনের সহযোগিতা ছাড়া এই শিল্প বাঁচিয়ে রাখা সম্ভব নয় বলে অনেকে মনে করছেন।
ফুলিয়া, নদিয়া, মৈনাক দেবনাথ: বাংলার শত বছরের পুরনো গর্ব ও ঐতিহ্য হস্তচালিত তাঁতশিল্প আজ বিলুপ্তির পথে। শান্তিপুর ও ফুলিয়ার ঘরে ঘরে একসময় যে তাঁতের খটখট শব্দ শোনা যেত, তা আজ স্তব্ধ হয়ে আসছে। পাওয়ারলুমের অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ, প্রশাসনিক উদাসীনতা এবং সরকারি এনফোর্সমেন্ট বিভাগের নিষ্ক্রিয়তার কারণে কাজ হারিয়ে বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড় দিচ্ছেন এখানকার তাঁতিরা।