হাসপাতালেই মিলবে ফর্ম, মিলবে সরকারি স্বাস্থ্য বিমার কার্ড। শুধু তাই নয়, স্বাস্থ্য ভবন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বেসরকারি হাসপাতালে যাওয়ার পর আপনার আধার নম্বর দিলেই সেখান থেকে চেক করে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কোন কার্ডটি আছে। অর্থাৎ, আয়ুষ্মান ভারতের কার্ড, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কার্ড নাকি পূর্বের সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড। যে কার্ডটি থাকবে তার ভিত্তিতেই আপনি ভর্তি বা চিকিৎসা পরিষেবা পাবেন। তাই আপনার ফ্রি চিকিৎসা পাওয়া কার্যত নিশ্চিত।