Last Updated:
Tollywood Cinema: নতুন চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বড় পর্দায় দেখার অপেক্ষায় দর্শক। ‘অভিমান’-এ রকস্টারের চরিত্রের লুকে নজর কাড়ার পর এবার সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখা যাবে তাঁকে। পাভেল পরিচালিত ‘ডাক্তার কাকু’ ছবিতে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা।
কলকাতা: পাভেলের আগামী বাংলা ছবি ‘ডাক্তার কাকু’র বহু প্রতীক্ষিত পোস্টার প্রকাশ্যে এল। ছবির মুখ্য চরিত্র ডাক্তার কাকুর ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে নিজেই ছবির মুক্তির তারিখ ঘোষণা করলেন প্রসেনজিৎ। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গেই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
