পুরী: বাঙালি জনপ্রিয় ট্যুরিস্ট স্পটের মধ্যে পুরী অন্যতম৷ বাঙালির প্রিয় দিপুদা অর্থাৎ দিঘা-পুরী-দার্জিলিং, যা সস্তার ডেস্টিনেশন যেখানে যখন-তখন ঘুরে আসা যায়, একেবার কম খরচে৷ যতবারই আপনি যান না কেন এই গন্তব্যে, কখনই তা আপনাকে হতাশ করবে না৷ ফলে বছরের পর বছর ধরে বাঙালিরা এই জায়গাগুলোতে ঘুরে যান, এবং যেতে পছন্দও করেন৷
