স্বরা বলেন, ওর ছবিতে একটা প্রেমের দৃশ্য আছে, একটু রোমান্টিক গান ছিল। আমি জিজ্ঞেস করলাম, এতে কারা কারা থাকছে। সে বলল, “তুমি আর আমি এটা নিয়ে আলোচনা করব।” আমি বললাম, “না, তুমি অভিনেতা-অভিনেত্রী আর ক্যামেরাম্যানকে ডাকো। এটা যদি মহড়া হয়, তাহলে সবাই একসঙ্গেই করবে। আমরা একা একা কেন করব?”
