কলকাতা: আকাশভাঙা বৃষ্টি, তারমধ্যেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে উত্তেজনা! পশ্চিমবঙ্গে কী হবে নির্বাচনের ফলাফল, এখন সবার নজর সেইদিকেই। কিন্তু নির্বাচনের পরেরদিনই, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে উত্তেজনা। উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রং-রুম এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এটি নেতাজি ইনডোর স্টেডিয়ামের মধ্যেই রয়েছে। ‘অসুরক্ষিত অবস্থায় EVM, স্ট্রং রুমে বহিরাগতরা’, এই অভিযোগ তুলে, সন্ধে থেকেই নেতাজি ইনডোরে ধর্না অবস্থানে বসেছিলেন তৃণমূলের নেতা-নেত্রীরা। কুণাল ঘোষ, শশী পাঁজা সহ ধর্নায় বসেছিলেন তৃণমূলের একাধিক নেত্রীবৃন্দ। সেখানে তাপস রায় ও সন্তোষ পাঠক পৌঁছতেই অবনতি হয় পরিস্থিতির। ২ দল একে অপরের সমর্থককে ঘিরে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করে।
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূলের ধর্না
আজ সন্ধেয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নায় বসেন, কুণাল ঘোষ, শশী পাঁজা সহ একাধিক তৃণমূল নেত্রীবৃন্দ। কিন্তু কেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র? এই জায়গাটি উত্তর কলকাতার ৭টি বিধানসভা কেন্দ্রের স্ট্রং-রুম। এখানেই সংরক্ষিত হয়েছে EVM। কিন্তু সন্ধের দিকে তৃণমূলের তরফ থেকে প্রকাশ করা হয় একটি ভিডিও। অভিযোগ আনা হয়, ভিতরে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে EVM। সেখানে প্রবেশ করছেন বহিরাগতরা। ফলে EVM-এর নিরাপত্তার দাবি তুলে ওই স্ট্রংরুমের সামনে ধর্নায় বসেন তৃণমূলের নেতানেত্রীরা। বৃষ্টির মধ্যেই চলতে থাকে এই ধর্না।
বিজেপি আসার পরেই উত্তপ্ত পরিস্থিতি
এরপরে, তাপস রায় ও সন্তোষ পাঠক এলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নেতানেত্রীদের সঙ্গে আসেন বেশ কিছু কর্মীরাও। শুরু হয় বাকযুদ্ধ। তাপস রায় অভিযোগ করেন, এভাবে স্ট্রংরুমের বাইরে, এত লোক নিয়ে জমায়েত করা অনুচিত। তৃণমূল যদি সেই নিয়ম না মেলে স্ট্রংরুমের বাইরে এভাবে জমায়েত করে, তাহলে বিজেপি ও সমান সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে স্ট্রংরুমের বাইরে জমায়েত করবে। এরপরেই অ্যাকশনে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জমায়েত সরিয়ে দেওয়া হয়। গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় গোটা এলাকা। সমস্ত দলের কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়া হয়। এলাকায় আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা।
#WATCH | Kolkata | BJP leader Tapas Roy says, “…We will deploy two persons to look after the strong room…They (TMC) are just spreading rumours as they are preparing ground for their defeat…Three-layer security arrangements are here…” https://t.co/9TFRtcCVf0 pic.twitter.com/J7G5RXY5Pb
— ANI (@ANI) April 30, 2026