Last Updated:
Donald Trump: ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার মধ্যেই জলপথটিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানের সঙ্গে চলা সংঘাত ও কূটনৈতিক আলোচনার আবহে বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা।
ওয়াশিংটন: স্ট্রেট অফ হরমুজকে ‘আমেরিকার ভূখণ্ড’ বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মঙ্গলবার, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র পোস্ট করেছেন আমেরিকার প্রেসিডেন্ট৷ যেখানে হরমুজ প্রণালীকে ‘আমেরিকার নতুন ভূখণ্ড’ (New U.S. Territory) হিসেবে দেখানো হয়েছে৷ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে ইরান নৌ চলাচল সীমিত রাখার মধ্যেই ট্রাম্পের এই পোস্ট নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের উপর ওয়াশিংটনের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ (total control) রয়েছে।
